পাকুন্দিয়া লীয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত
মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদর লীয়া উচ্চ বিদ্যালয়ের ৮১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৪ জানুয়ারী দিনব্যাপী বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা আ’লীগের সাবেক সহসভাপতি শামছুদ্দোহা, আ’লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহম্মেদ, পাকুন্দিয়া ডিগ্রী কলেজের সাবেক এজিএস রায়হান উদ্দিন আকন্দ, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, তরিকুল ইসলাম আসাদ, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক নূরুল আমীন।

