বুধবার সকাল থেকে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদের কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীরা বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বারিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩, ২৪ ও ২৫ তারিখ সকাল ১০টা থেকে পাঁচটা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা যাবে। ২৫ জানুয়ারি বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নের আবেদনপত্র জমা দেওয়া যাবে। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের এই আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য মোট ১১ জনের প থেকে দলীয় মনোনয়ন ফরম কেনার পর জমা দেয়া হয়েছিল। কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছিল থাইল্যান্ডে চিকিৎসাধীন সৈয়দ আশরাফুল ইসলামকে। সৈয়দ আশরাফুল ইসলাম দেশে না থেকেও বিপুল ভোটের ব্যবধানে এই আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু শপথ নেয়ার আগেই গত ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে মঙ্গলবার (২২ জানুয়ারি) এই আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries