কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলামের স্মরনে মুক্তিযোদ্ধাদের মিলাদ ও দোয়া মাহফিল


স্টাফ রিপোর্টার
প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্মরনে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও সদর কমান্ডের উদ্যেগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১ টায় শহরের খড়মপট্রিস্থ মুক্তিযোদ্ধা ইউনিট কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মূর্শেদ চৌধুরী। কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোঃ আসাদ উল্লাহর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরফদার মোঃ আক্তার জামিল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড.কামরুল আহসান শাহজাহান, আওয়ামী লীগ নেতা মোঃ আবদুল কাদির, বিশিষ্ঠ শিক্ষাবিদ ও সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী, সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আবদুল মান্নান, বাছির উদ্দিন ফারুকী, ছাব্বির আহাম্মদ মোস্তফা মানিক, এবি ছিদ্দিক, মোঃ হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভুপাল চন্দ্র নন্দী, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর ছিদ্দিক (পিপিএিম) প্রমূখ। পরে নগুয়া শ্যামলী রোডের গোলেজান মসজিদের পেশ ইমাম মাও ঃ মোঃ আমিনুল ইসলাম মিলাদ মাহফিল পরিচালনা শেষে প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের সদস্যসহ জাতীর চার নেতা এবং মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট ও সদর উপজেলা কমান্ডের সর্বস্থরের মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries