বাজিতপুরে আওয়ামীলীগের পোষ্টার ছিড়েছে বিএনপির সমর্থকরা, পাল্টা পাল্টি হামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি গুরুতর আহত কয়েকটি বাড়ী ভাংচুর
বাজিতপুর সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কুকরারাই নয়াহাটি গ্রামের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আফজাল হোসেনের ছিড়াকে কেন্দ্র করে বিএনপি সমর্থক রফিকুল ইসলামের নেতৃত্বে ২০/৩০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালালে কৈলাগ ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল মিয়া (৪০) কে মাথায় ও পেটের মধ্যে রাম দায়ের আঘাতে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একদল দুর্বৃত্ত বুধবার রাতে রফিকুল ইসলামের আত্মিয় স্বজনের ৪ থেকে ৫টি বাড়ী ঘর ভাংচুর হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০-১৫ লক্ষ টাকা। বিএনপি সমর্থিত প্রায় অর্ধশত লোকজন পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরের দিকে। পুলিশ বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।

