কটিয়াদীতে যথাযোগ্য মর্যাদায় ঈদে-মিল্লাদুন্নবী পালিত
কটিয়াদী প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসষ্ট্যান্ড বালুর মাঠে যথাযোগ্য মর্যাদায় ইদ মিল্লাদুন্নবী পালিত হয়েছে।আজ বুধবার সকালে রেজভিয়া দরবার শরীফ ও বাংলাদেশ তরিকত ফেডারেশন কর্তৃক এ কর্মসূচীর আয়োজন করা হয়।এর আগে বেথৈর আনন্দ বাজার থেকে একটি র্যালি বের হয়ে কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বালুর মাঠে শেষ হয়।পরে মিল্লাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এতে মাওঃমোঃ আবু বক্কর রেজভির পরিচালনায় বক্তব্য রাখেন রেজভিয়া দরবার শরীফের জেলা সাঃ সম্পাদক মোঃ আল আমিন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি মোঃ সোহরাব উদ্দিন মাস্টার, কটিয়াদী উপজেলা শাখার সভাপতি মোঃ সৈয়দুজ্জামান,সাঃ সম্পাদক মোঃ মানিক রেজভিসহ বিভিন্ন ওলামায়ে কেরামগন।
