কটিয়াদীতে ডিবির হাতে ইয়াবাসহ  মাদক ব্যবসায়ী আটক

নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ৬৫ পিস ইয়াবাসহ মো. আলম মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার মাগুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মো. আলম মিয়া (৩০) উপজেলার মাগুরা এলাকার মৃত আবু বেপারীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাগুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries