কিশোরগঞ্জে গাঁজাসহ আটক ৩ মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে জেল
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটকের পর নজরুল ইসলাম (৩৫), জসীম উদ্দিন (৩৫) ও মো. কাঞ্চন (২৬) নামে তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গত রোববার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাতে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দ-াদেশ দেন।
দ-প্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলেন-কিশোরগঞ্জ সদর উপজেলা বৌলাই ইউনিয়েনের পাটধা কাঠালিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে নজরুল ইসলাম (৩৫), একই উপজেলার পাটধা গাবতলীর আব্দুল মোতালিবের ছেলে জসীম উদ্দিন (৩৫) ও একই এলাকার মৃত সেকান্দার আলীর ছেলে মো. কাঞ্চন (২৬)।
এরআগে গত রোববার (১৬ সেপ্টেম্বর) দিনগত রাত পৌনে ১২টার দিকে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা কাঠালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় নজরুল ইসলামকে (৩৫) দুই বছরের বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়। এছাড়াও জসীম উদ্দিন (৩৫) ও মো. কাঞ্চনকে (২৬) এক বছর ছয় মাস করে বিনাশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

