পাকুন্দিয়ার হাফেজ মোহাম্মদ আলীকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান

স্টাফ রিপোর্টার

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’ এই স্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ১১ ঘটিকায় ময়মনসিংহ সদরের বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালকের কার্যালয়ের সঞ্চালনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে এবং কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ময়মনসিংহ অঞ্চলের মাউশির পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চলের মাউশি (কলেজ) উপ-পরিচালক ড. বিমল চন্দ্র সরকার এবং ময়মনসিংহ অঞ্চলের মাউশি উপপরিচালক আবু নূর মোঃ আনিসুল ইসলাম চৌধুরী, বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার, আনন্দ মোহন কলেজের অধ্যাপক নারায়ণ চন্দ্র ভৌমিক প্রমুখ।

বক্তব্য শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ এর ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে ‘ক’ গ্রুপে কেরাতে ১ম স্থান অর্জনকারী কিশোরগঞ্জর পাকুন্দিয়ার হাফেজ মোহাম্মদ আলীকে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান এবং ময়মনসিংহ অঞ্চলের মাউশির পরিচালক প্রফেসর মোঃ আজহারুল হক ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries