ইটনায় ব্রাকের উদ্যোগে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন
আজাদ হোসেন বাহাদুল,ইটনা থেকেঃ ব্রাকের উপজেলা সমন্বিত উন্নয়ন কর্মসূচি (আই ডি পি) প্রকল্পের আয়োজনে “শিক্ষার আলো ঘরে ঘরে জাল” শ্লোগানে শনিবার সকালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন করা হয়।
এ উপলক্ষে ব্রাকের উপজেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাকের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
পরে ব্রাকের উপজেলা উন্নয়ন সমন্বয়কারী মোঃ শহিদুল্লাহ্ মিয়ার সভাপতিত্বে শুরু আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মসূচীর সমন্বয়কারী মোঃ তাজেদুল ইসলাম, সিনিয়র কর্মসূচী সংগঠক (গণনাটক) মনি আক্তার, ফাতেমা আক্তার, সদরের বিভিন্ন শিক্ষা তরীর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

