পাকুন্দিয়ায় এমপি সোহরাব উদ্দিনের গণসংযোগ

মো.মুঞ্জুরুল হক মুঞ্জু
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে এবঙ উন্নয়ন কর্মকান্ডে জনসম্পৃক্ততা বাড়াতে তৃণমূল পর্যায়ে গণসংযোগ করেছেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য এ্যাড. মো. সোহরাব উদ্দিন।

গতকাল বুধবার দিনব্যাপী পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেন। এই সময় তিনি সাধারণ জনগণকে সরকারের উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত করার পাশাপাশি সংসদ সদস্য হিসেবে তিনি তার নির্বাচনী এলাকায় তার মেয়াদে কি কি উন্নয়ন কাজ করেছেন তা তুলে ধরনে এবং আগামী নির্বাচনে নৌকার পক্ষে একই কাজ করার অনুপ্রাণিত করেন।

এই সময় উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন, বুরুদিয়া ইউপি আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, সাবেক চেয়ারম্যান মস্তোফা কামাল, সাবেক ভিপি মোঃ ফরিদ উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক ভিপি মোঃ হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ এখলাছ উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম দেওয়ান, যুব মহিলালীগের সভাপতি সাহারা আক্তার সাথী, সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথী উপস্থিত ছিলেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries