কুলিয়ারচরে জুয়ার আসর থেকে বিদ্যালয় সভাপতি সহ ৩ জুয়ারী আটক
মুহাম্মদ কাইসার হামিদ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও ১৮নং দক্ষিণ লক্ষ্মীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন চুন্নু (৪২) সহ ৩ জুয়ারীকে পুলিশ আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে কুলিয়ারচর থানার কতর্ব্যরত এস.আই মোঃ নূর কাশেমের নেতৃত্বে পুলিশের একটি টিম গত ২ সেপ্টেম্বর রবিবার রাত ১০টা দিকে উপজেলার লক্ষ্মীপুর ভাটিপাড়া (টুন পাড়া) এলাকায় জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে । মোঃ জসিম উদ্দিন (চুন্নু) ভাটি পাড়া গ্রামের মৃত মোঃ রুসমত আলীর পুত্র । অপর দু’জন হলো একই গ্রামের মেন্দু মিয়ার পুত্র আবুল কালাম (৪২) ও আবুল কাশেম (৩৫)। এ ব্যাপারে এস.আই নূর কাশেম বাদী হয়ে ৩ সেপ্টেম্বর কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নান্নু মোল্লা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

