কিশোরগঞ্জে একাডেমিক সুপাভাইজাদের মানবেতর জীবনযাপন
মহি উদ্দিন লিটন
কিশোরগঞ্জের বাজিতপুর, ভৈরব, অস্ট্রগ্রাম, মিটামইন, ইটনা সহ জেলার সবগুলো উপজেলা ও সমস্ত দেশের ৫শতাধিক একাডেমিক সুপারভাইজাররা গত জুলাইমাসের বেতন, ঈদুল আযহার বোনাস না পাওয়ার কারনে মানবেতর জীবন যাপন করছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া একাডেমিক সুপারভাইজারদের উন্নয়ন খাতে বেতন হওয়ার কারণে তারা এখন অসহায় জীবন যাপন করছে।
এদিকে জেলা পর্যায়ে সহকারী পরিদর্শক গভেষণা কর্মকর্তা, ডাটা এন্ট্রি অপারেটর প্রগ্রামার, জেলা প্রশিক্ষণ সমন্নয় কারী সহ সমস্ত দেশের ১৪৪৩জন জনবল ২০১৮সনের ৩১ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ হওয়ার কথা রয়েছে। এসব পদ খালি হলে জেলা ও উপজেলার মাধ্যমিক অফিসগুলোর কার্যক্রম স্ববির হয়ে পড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে। কিশোরগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান জানান, সার্ভারের সমস্যার কারনে ঈদের আগে একাডেমিক সুপারভাইজারদের বেতন ও বোনাস হয়নি। তিনি বলেন, কয়েকদিনের মধ্যে এসব কর্মকর্তাদের বেতন বোনাস হবে বলে উল্লেখ করেন।

