করিমগঞ্জে নেয়ামতপুরে আদিম যুগের বর্বরতা
স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জের করিমগঞ্জে গোলাপ মিয়া নামের এক ব্যাক্তিকে শিকল দিয়ে বেধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নেয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের করিম ডাক্তারের বাড়িতে গোলাপ মিয়া নামের ঐ ব্যাক্তিকে অমানুষিক নির্যাতন করা হয় বলে যানা যায়। এলাকাবাসী ও পুলিশ সুত্রে যানা যায়, একই গ্রামের গোলাপমিয়া ও জিয়া উদ্দিন যৌথভাবে একটি ব্যাবসা পরিচালনা করতো। পরবর্তীতে ব্যাবসা ক্ষতিগ্রস্ত হলে গোলাপ মিয়া ও জিয়া উদ্দিনের মধ্যে মধ্যস্থ হয় ও করে গোলাপ মিয়া জিয়া উদ্দিন কে ৪০ হাজার টাকা দিবে বলে ধার্য হয় এবং কিছুদিন পরে ২০ হাজার টাকা জিয়া উদ্দিনকে প্রদান করেন ও বাকী ২০ হাজার ঈদের পরে দিবে বলে জানান। কিন্তু গতকাল সময় না দিয়ে কয়েকজন সন্ত্রাসী গোলাপমিয়াকে ধরে নিয়ে শিকল দিয়ে বেধে অমানুষিক নির্যাতন চালায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ও জিয়া উদ্দিনকে সহ দুইজনকেই থানায় নিয়ে যায়। এইবিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান,নির্যাতনের পরে দুইজনকেই থানায় নিয়ে আসা হয়েছে। তারা কোন মামলা করবে না এবং তারা নিজেরাই মিমাংশা করবে শনিবার আমাকে অভিহিত করবে।
