কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ২ মাদক ব্যবসায়ীর দুই বছরের কারাদন্ড
নজরুল ইসলাম খায়রুল
কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর মো. জালাল মিয়া (৫০) ও মো. সুরুজ (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেককে দুই বছর বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ এ দ-াদেশ দেন।
দ-প্রাপ্ত মাদক ব্যবসায়ীরা হলেন-কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার মৃত মেনু মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৫০) ও কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি এলাকার মৃত মাহতাব উদ্দিনের ছেলে মো. সুরুজ (২৬)।
এর আগে গতকাল বৃহস্পতিবার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৪) সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মোহাম্মদ সাঈদ জানান, মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আটকের পর অপরাধ স্বীকার করায় মো. জালাল মিয়া (৫০) ও মো. সুরুজকে (২৬) দুই বছর বিনাশ্রম কারাদ- এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।

