নিকলীতে বিয়ে বাড়ীতে প্রতিপক্ষের হামলায় আহত তিন, বাড়ি ঘর ভাংচুর
মহিউদ্দিন লিটন
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের উত্তর ভাটিবরাটিয়া গ্রামে গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে আজিজুল হক সহ পাঁচ ছয় জন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে আঃ মালেক এর বিয়ে বাড়ীতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর লুটপাট ও তিন জনকে রাম দা দিয়ে কুপিয়ে আহত করেছে। আহতরা হলেন আঃ মালেক (৬৫), আঃ মান্নান (৩৬), ফোয়াদ হাসান (৩৩)। এদের তিন জনের মধ্যে একজন আঃ মান্নানকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে উত্তর ভাটিবরাটিয়া গ্রামে আজিজুল হক সহ পাঁচ ছয় জন ফোয়াদ হাসানকে বিয়ে বাড়ীতে খাওয়া দেখে আক্রমন চালায়। ঐ দিন রাত সাড়ে ৯ টার দিকে ঐ বিয়ে বাড়ীতে দ্বিতীয় বার আজিজুল হক সহ পাঁচ ছয় জন লোক দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালিয়ে তিন জনকে গুরুতর জখম করে। এ সময় তারা বাড়ী ঘর ভাংচুর এবং সুকেইচ থেকে নগদ টাকা স্বর্ণাংকার নিয়ে সটকে পড়ে। গতকাল বৃহস্পতিবার আঃ মালেক বাদী হয়ে আজিজুল হককে প্রধান আসামী করে অজ্ঞাত তিনজনের নামে নিকলী থানায় অভিযোগ দায়ের করেন। নিকলী থানার ওসি নাসির উদ্দিন ভুইয়া জানান, অভিযোগ পেয়েছি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

