প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে হোসেনপুর বিশ্ববিদ্যালয় কলেজের আনন্দ মিছিল
হোসেনপুর সংবাদদাতা
কিশোরগঞ্জের হোসেনপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিছিল করেছেন হোসেনপুর বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষাক-শিক্ষার্থীরা ।
এ উপলক্ষে গতকাল শনিবার (১১ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওহেদুজ্জামানের নেতৃত্বে এক বিশাল মিছিল পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন,ভাইস পিন্সিপাল মোঃ লুৎফুর রহমান মানিক, অধ্যাপক মোঃ নুরুল হক, প্রভাষক নাহিদ সুলতানা স্বর্ণা, বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক ফখর উদ্দিন আহাম্মেদ শরিফ, যুগ্ন আহবায়ক মাঃ নাহিদ হাসান, আকাশ মোদক ,মাঃ জাহাঙ্গীর আলম, বিল্লাল মিয়া,অর্জুণ মিয়া ও রাজন মিয়া প্রমূখ।

