সালুয়াদী স্বপ্ন পাঠাগার ও সংগ্রহশালা’র শুভ উদ্বোধন
১০ আগস্ট ২০১৮, শুক্রবার বিকাল ৩:০০টায় আনুষ্ঠানিক শুভ উদ্বোধন হয়েছে পাকুন্দিয়া উপজেলার নির্জন গ্রামে প্রতিষ্ঠিত ‘সালুয়াদী স্বপ্ন পাঠাগার ও সংগ্রহশালা’ নামক পাঠাগারটি। বিশিষ্ট ব্যবসায়ী ও সালুয়াদী স্বপ্ন সংঘের সভাপতি মো. ইমাম হোসেন মোড়লের সভাপতিত্বে ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাপ আমিনের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম সুলেখক কবি ও কথাশিল্পী দীলতাজ রহমান। পাঠাগারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের জেলা লাইব্রেরিয়ান মো. আজিজুল হক সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী থেকে আগত সমাজকর্মী দীপক কিস্কু গোংরা বাবু।
পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাও. আবু জাফর ইয়াসিন নূরী, তারপর অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সাথে নিয়ে অনুষ্ঠানের উদ্বোধক ফিতা কেটে সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহণ করেন এ্যাড. নাসিমা ভূঁইয়া, মমতাজ বেগম, জহিরুল ইসলাম, জিয়াউল হক বাতেন, মাহবুব উল্লাহ তাকি, এম. হাবিবুর রহমান হাবিব, এবিএম শরীফুল ইসলাম, আফসার আশরাফী, মোখলেছুর রহমান আকন্দ, আব্দুল্লাহ আল মামুন, সুলতান আফজাল আইয়ূবী, ইমাম হোসেন হাবিল, মুহাম্মদ রবিন সরকার, মোজাম্মেল হক, বদরুল আলম নাঈম, বাহা উদ্দিন সুমন, সুজন মাহমুদ, রফিকুল ইসলাম খোকন, শাহাদাত হোসেন সাদ্দাম প্রমুখ।
ইতোমধ্যে এই পাঠাগারটি জেলা সরকারি গণগ্রন্থাগার থেকে নিবন্ধন সনদপত্র লাভ করেছে, যার নিবন্ধন সনদপত্র নম্বর কিশোর-২১।

