কিশোরগঞ্জের ইয়াবা ব্যবসায়ী ও পাকুন্দিয়ার দুই গাঁজা ব্যবসায়ীর কারাদন্ড

স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ কালেক্টরেটের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদ এর নেতৃত্বে মাদকবিরোধী ভ্রাম্যমাণে আদালতে কিশোরগঞ্জের মো. মঞ্জিল (২৭) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে এবং পাকুন্দিয়ার মো. জালাল উদ্দিন (৫০) ও রহমত আলী (৭০) নামে দুই গাঁজা ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।তাদের মধ্যে কিশোরগঞ্জের ইয়াবা ব্যবসায়ী মো. মঞ্জিলকে দুই বছরের বিনাশ্রম কারাদ- ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- এবং পাকুন্দিয়ার দুই গাঁজা ব্যবসায়ী মো. জালাল উদ্দিন ও রহমত আলীকে দুই বছর ছয় মাস করে বিনাশ্রম কারাদ- ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।দ-িত তিন মাদক অপরাধীর মধ্যে মো. মঞ্জিল কিশোরগঞ্জ শহরের গাইটাল শিকপল্লীর আব্দুল হামিদের ছেলে, মো. জালাল উদ্দিন পাকুন্দিয়া উপজেলার চরখামা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে এবং রহমত আলী চরখামা গ্রামেরই মৃত হোসেন আলীর ছেলে।শুক্রবার (৩ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ শহরের গাইটাল এলাকা থেকে ৪৯পিস ইয়াবাসহ মো. মঞ্জিল এবং রাতে পাকুন্দিয়া উপজেলার চরখামা এলাকা থেকে চার কেজি একশ’ গ্রাম গাঁজাসহ মো. জালাল উদ্দিন ও তিন কেজি গাঁজাসহ রহমত আলী আটক হয়।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries