ফুলবাড়ীতে দুর্নীতি বিরোধী মানববন্ধন

প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ফুলবাড়ী-দিনাজপুর সড়কের পৌর শহরের ঢাকা মোড় নামক স্থানে গতকাল বুধবার সকাল দশটা থেকে এগারটা পর্যন্ত ঘন্টাব্যাপী মাবনবন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন কর্মসূচি শেষে স্থানীয় জিএম পাইলট উচ্চ বিদ্যালয় সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নাজিম উদ্দিন মন্ডলের সভাপতিত্বে আয়োজিত দুর্নীতি বিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. মুরতুজা সরকার মানিক ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম, প্রভাষক রেহেনুমা আক্তার সেতু, প্রধান শিক্ষক মো. তোজাম্মেল হক প্রমূখ। শেষে সুধিজনসহ শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ করেন। #

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ