রাণীনগরে গাঁজাসহ তিন জন আটক

কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরে প্রায় দুইশত গ্রাম গাঁজাসহ তিন জনকে আটক করেছে থানাপুলিশ। রবিবার রাতে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও গাঁজা উদ্ধার করা হয় । থানাপুলিশ জানায়,এদিন সন্ধ্যায় এসআই শহিদুল ইসলাম ও একডালা অস্থায়ী পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই হাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর-একডালা রাস্তার কলেজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় । এসময় ওই অভিযানে রনি কুমার (১৯) ও সৌরভ কুমার (১৮) কে আটক করে। আটক কালে তাদের নিকট থেকে প্রায় একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক দু’জন বগুড়ার নন্দিগ্রাম উপজেলার নাগোরকান্দি গ্রামের বাসিন্দা।

এছাড়া একই রাতে এসআই হুমায়ন কবির উপজেলার মিরাট এলাকা থেকে প্রায় একশত গ্রাম গাঁজাসহ ফজলার রহমান (৫৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটক ফজলার ওই এলাকার চরকানাই গ্রামের বাসিন্দা । এঘটনায় রাতেই পৃথক পৃথক দু’টি মাদক মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।#

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ