হোসেনপুর ভূমিদস্যু কর্তৃক জমি দখলের পায়তারা রওশনার পরিবারের মানবেতন জীবনযাপন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোছাঃ রওশানারা স্বামী মৃত আবুল হোসেন এর ৩৩.৪৩ শতাংশ ভূমি ভূমিদস্যু একই গ্রামের মোঃ শহিদ মিয়া (৪৮), মোঃ আবুল কালাম গংরা জোর পূবৃক দখলের পায়তারা করছে। অভিযোগের পরিপ্রেেিত ও রওশনারা জানান, তা রস্বামী বিগত ৪ বৎসর পূর্বে মারা যাওয়ার পর থেকে আমার স্বামীর ক্রয়কৃত জমি দাগ নং- ২৮৯, ৬৪, ২১২, ২১৬ খারিজ করা জমি, বাড়ী, পুকুর, ফসলি জমির উপর এলাকার একদল ভূমিদস্যু দীর্ঘদিন যাবত অন্যায়ভাবে জোর পূর্বক দখল করার চেষ্টা ও বিভিন্ন সময় বিভিন্নভাবে ভয়ভীতি ও খুনজখম করার পায়তারা করছে। এমনকি বিভিন্ন সময় দরবার সালিশের রায় রওশানারা পেলেও তাহা ভূমিদস্যুরা না মেনে অযথা হয়রানী করছে অসহায় পরিবারটিকে। এ ব্যাপারে অসহায় পরিবারটি মানবেতর জীবন যাপন করছে এবং উর্ধ্বতন কর্তৃপরে সুদৃষ্টি কামনা করছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ