গফরগাঁওয়ে বার্ষিক সীরাতুন্নাবী সম্মেলন আজ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁও উলামা সমিতি ও ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী, গফরগাঁও উপজেলা কমিটির যৌথ উদ্যোগে বার্ষিক সীরাতুন্নাবী সম্মেলন আজ (১৪ মার্চ) বুধবার বিকাল ৩টায় পৌরশহরের জামতলা মোড়ে অনুষ্ঠিত হবে।
গফরগাঁও উলামা সমিতির সভাপতি হাফেজ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও পৌর মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন।
গফরগাঁও উলামা সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান সালমানীর সার্বিক তত্ত্বাবধানে সম্মেলনে ওয়াজ করবেন আল্লামা নুর হুসাইন কাসেমী, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী, ।াল্লামা খন্দকার আবুল ফজল, আল্লামা মুফতি শওকত কাসেমী, আল্লামা মুফতি আনোয়ার মাহমুদসহ স্থানীয় আলেমগণ।
