কোমড়ে শেকল বেঁধে মাকে গোয়াল ঘরে রেখেছিলো সন্তানরা

ডেস্ক রিপোর্ট: বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউপির চরধুফতি গ্রামের এক বৃদ্ধ মাকে কোমড়ে শেকর বেঁধে গোয়াল করে রেখেছিলো সন্তানরা।গত ৫ মাস যাবত এই বৃদ্ধা মায়ের দিন কেটেছে গরুর গোয়ালঘরেই।

মঙ্গলবার (১৫ অক্টোবর) এই অবস্থার কথা শুনে বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর নির্দেশে বৃদ্ধা মা খবিরুন্নেসা (৭৫)কে তার মেয়ের কাছে দেওয়া হয়েছে।

জানা যায়, পৈত্রিক জায়গা জমি ভাগাভাগির পর কেউ বৃদ্ধ মাকে নিতে রাজি হননি। তার জন্যই গরুর গোয়াল ঘরেই মাকে রাখা হয়েছিলো। এই বৃদ্ধা মাকে দিনে ১বার খাবার হতো। কোথাও যাতে যেতে না পারে তার বাঁধা হয়েছিলো শিকল।

তবে বৃদ্ধ মা খবিরুন্নোছা কানে একটু কম শুনলেও মানসিক ভাবে সুস্থ্য আছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিষ য়টি জানা-জানির পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউপি চেয়ারম্যান বৃদ্ধার বাড়িতে গিয়ে গোয়াল ঘর থেকে উ*দ্ধার করে। পরে বৃদ্ধাকে কাপড় ও টাকা দিয়ে মেয়ে তাসলিমার জিম্মায় দেয়া হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ