তাড়াইলে ধানক্ষেত থেকে উদ্ধার নবজাতকের এখনও মেলেনি মা-বাবার খুঁজ

আমার বাংলাদেশ রিপোর্ট: কিশোরগঞ্জের তাড়াইলে ধান তে থেকে উদ্ধার নবজাতরেক এখনও মেলেনি মা-বাবার খুঁজ।

তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানিয়েছেন তাড়াইলে ধানক্ষেত থেকে উদ্ধার নবজাতকের মা-বাবার পরিচয় এখনও মেলেনি। কিন্তু অনেকেই অনেক জায়গা থেকে ফোন করে বাচ্চাটি নেওয়ার জন্য বলতেছেন। আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হবে বাচ্চাটি কে লালন পালন করবে। বর্তমানে বাচ্চাটি তাড়াইল ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তারের তত্বাবধানে রয়েছে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার পুরুড়া হাই স্কুল সংলগ্ন একটি ধান েেত নবজাতককে উদ্ধার করে এলাকাবাসী।

জানা যায়, ধানক্ষেতে পড়ে থাকা নবজাতকের কান্নার শব্দ শুনে পুরুড়া গ্রামের সুফিয়া খাতুন নামে এক নারী এগিয়ে যান। বাড়িতে নিয়ে গিয়ে শিশুটির সেবা-শুশ্রুষা করেন।

সুফিয়া খাতুন জানান, ভোর সকালে ধানক্ষেত থেকে কান্নার শব্দ এসছিলো এগিয়ে গিয়ে দেখি একটা শিশু বাচ্চা পরে কোলে তুলে নেই বাচ্চাটিকে। তবে এলাকাবাসী ধারণা করছেন ছেলে শিশুটিকে জন্মের পরই মা ফেলে রেখে গেছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ