কিশোরগঞ্জে “আমার বাড়ি আমার খামার” বিষয়ক উদ্ভাবনী কর্মশালা

মোঃ মনির হোসেন: কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা সমন্বয়কারী অফিসারদের সাথে “আমার বাড়ি আমার খামার” বিষয়ক উদ্ভাবনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) আমার বাড়ি আমার খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংক কিশোরগঞ্জ এর আয়োজনে মায়া কানন থিম পার্কে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপপরিচালক মোহাম্মদ জহিরুল হক মৃধার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদির মিয়া, এনডিসি মীর মোঃ আল কামাহ তমাল, এসি মাহামুদুল হাসান, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামালসহ ১৩ উপজেলার সমন্বয়কারী অফিসারগণ উপস্থিথ ছিলেন।

পরে আমার বাড়ি আমার খামার প্রকল্পে বিশেষ অবদান রাখায় ৩জন সমন্বয়কারী অফিসারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ