অষ্টগ্রামে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময়
মোঃ মনির হোসেন: ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী রিটার্নিং অফিসার ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা প্রমুখসহ প্রতিদ্বন্দী প্রার্থীগণ।

