অষ্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালা
মোঃ মনির হোসেন: ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে অষ্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাগনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় সহকারী রিটার্নিং অফিসার ও অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাচন অফিসার মোঃ রেজাউল করিম ভূঞা, অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা প্রমুখসহ ভোট গ্রহণকারী কর্মকর্তাগণ।

