জেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ মনির হোসেন: “শিখবে শিশু হেসে খেলে, শান্তিমুক্ত পরিবেশ পেলে” এ স্লোগানকে সামনে রেখে সোমবার (২৮ জানুয়ারি) কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ। অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ রমজান মাহমুদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুব জামান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, করিমগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাশিদ ফকির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন শাহীন, বাংলাদেশ স্কাউট সদর শাখার যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন হায়দার পায়েল, কাউরা সরকারি প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ বিশ্বাস, চন্দ্রাবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা পারভিন সিদ্দিকা প্রমুখসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক-শিক্ষিকা, প্রতিযোগি, গণ্যমান্য লোকজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ বিভিন্ন উপজেলার বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries