কিশোরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও বর্ক্ততা প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
আজ সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর মডেল কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের কলেজের অধ্যক্ষ আলহাজ্জ্ব হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি শিল্পপতি এরশাদ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা মহিলা লীগের কার্যকরী কমিটির সদস্য উম্মে হানি আক্তার চাদনী, করিমগঞ্জ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহফুজুর রহমান পল্টু। এ সময় রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেষ্ট তুলেদেন প্রধান অতিথি।

