কিশোরগঞ্জে মাদকসহ গ্রেফতার একজন
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
র্যাব- ১৪ এক বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত শুক্রবার রাতে সদর উপজেলার মুন্নাপাড়া গ্রামের সুরুজ আলী পুত্র মাদক ব্যবসায়ী মোঃ ফারুক মিয়া (৩০) কে তার নিজ বাড়ী থেকে আটক করে। তার কাছ থেকে ৫০ পিচ ইয়াবা, নগদ ৬ হাজার টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর ছিদ্দিক জানান, এ ব্যাপারে ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
