কিশোরগঞ্জ সরকারি বালক উ”চ
বিদ্যালয়ের নবীন বরণ
রাজিবুল হক সিদ্দিকী, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ সরকারি বালক উ”চ বিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.কে.এম আব্দুল্লাহ। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল। বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সহকারী শিক্ষক ফারজানা জাহান ও ছাত্র খান আশিকুজ্জামান সাদিদ ও মোঃ মুশফিকুর রহমান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
