কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে নাহিদ ও জাকারিয়া

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের (কুসরক) ২০২৬-২৭ কার্যবর্ষের ১৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. নূর আসলাম নাহিদকে সভাপতি এবং এম এন জাকারিয়া খান মুরাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন মন্ডলের অনুমোদনে কমিটিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু উপস্থিত থেকে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি হাসান পলাশ, দৈনিক সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মহন্ত, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুস আলী, কুড়িগ্রাম সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান চিন্ময় রায়, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুল ইসলাম, গ্রিন টেলিভিশনের জেলা প্রতিনিধি রাতিন ইসলামসহ সাংবাদিক, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আগামী এক বছর সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং কলেজের ইতিবাচক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ