নিকলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক, নিকলী (কিশোরগঞ্জ):
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নিকলী উপজেলা পরিষদ হলরুমে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তির সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুস সামাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শাহ মো. ইমান, নিকলী থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খাদিজা বেগম, নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবীর, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়া, জেলা বিএনপির সদস্য ডা. মো. কফিল উদ্দিন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রি সরকারি কলেজের প্রভাষক মো. জামরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আল মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, গোরাচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল্লাহ আল মহসিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
এছাড়া অনুষ্ঠানে জুলাই যোদ্ধা শিহাব আল হেভিন, বায়োজীদ মোস্তাফিজ, মোজাম্মেল হক, মো. পারভেজ আহম্মেদ, আব্দুস সালাম, গৌতম চন্দ্র দাসসহ নিকলী উপজেলার বিভিন্ন জুলাই যোদ্ধা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। স্বাগত বক্তব্য দেন শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাফি উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করেন এবং এর চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিকলী উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

