আদমদিঘীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আদমদিঘীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সজীব হাসান, বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদিঘীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও আদমদিঘী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকি তালুকদার মুক্তা, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, আরএমও আব্দুল হালিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বেনজির রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দুলাল, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, চাপাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, সান্তাহার ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনসহ বিভিন্ন জনপ্রতিনিধি।
সভায় আরও উপস্থিত ছিলেন আদমদিঘী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. মনসুর আলী, সান্তাহার শহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম সোহাগসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

