নিকলীতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ

জয়দেব আচার্য্য, নিকলীপ্রতিনিধি:

কিশোরগঞ্জের নিকলীতে স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে হাঁস ও মুরগীর বাচ্চা বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ জুন ২০২৬) দুপুরে নিকলী উপজেলা ব্র্যাক অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগীদের মাঝে মোট ৮০০টি হাঁসের বাচ্চা এবং ৪০০টি মুরগীর বাচ্চা ভ্যাকসিনসহ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক মোঃ লিয়াকত হোসেন, নিকলী উপজেলা ব্র্যাক শাখা ব্যবস্থাপক মোঃ আবুল বাশার, নিকলী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জয়দেব আচার্য্যসহ স্থানীয় কর্মকর্তা ও উপকারভোগীরা।

উপকারভোগীরা জানান, এই সহায়তা তাদের জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাইজহাটি গ্রামের হালিমা বলেন, তিনি ১০০টি হাঁসের বাচ্চা পেয়েছেন এবং এগুলো লালন-পালনের মাধ্যমে পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের আশা করছেন। একইভাবে ভাটিবরাটিয়া এলাকার জাকিয়া জানান, মুরগীর বাচ্চা লালন করে ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন।

ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণ দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন ব্র্যাকের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) কিশোরগঞ্জ-২ মোঃ জমির আলী।
বিতরণ শেষে উপকারভোগীরা ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ