কিশোরগঞ্জে সেবাইত প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

পুলক কিশোর গুপ্ত: কিশোরগঞ্জে ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকালে জেলা শহরের শ্রীশ্রী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ৯ দিনব্যাপী এ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়।

এতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট’র জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) ধৃতব্রত সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার কেন্দ্রীয় কালীবাড়ি কার্যকরী পরিষদের সভাপতি অসীম সরকার বাঁধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দিরের সাধারণ সম্পাদক পলাশ দত্ত রায়। এসময় স্থানীয় সামাজিক ও ধর্মীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থীবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সেবাইতদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ