শিপার কাউন্সিল অফ বাংলাদেশ’র উদ্যোগে করিমগঞ্জে কম্বল বিতরণ
আনোয়ারুল কবীর করিমগঞ্জ (কিশোরগঞ্জ): করিমগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শিপার কাউন্সিল অফবাংলাদেশ।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে সংগঠনটির উদ্যোগে করিমগঞ্জ বাজার পাঠমহলে আনুষ্ঠানিকভাবে ২৫০টি কম্বল বিতরণকরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাহাবুব রহমান খোকন। বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিপার কাউন্সিল অফ বাংলাদেশ–এর সহসভাপতি গণেশ চন্দ্র সাহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন করিমগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর মো. মাসুদ আলম (মাসুদ), বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মান্নান বাবুল, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মোস্তাকুজ্জান মোস্তাক, বিশিষ্ট পাট ব্যবসায়ী জীবন কুমার রায় এবং বিশিষ্টব্যবসায়ী নারায়ণ সাহা। আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ বাজারের অন্যান্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ওমানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
করিমগঞ্জ, কিশোরগঞ্জ

