করিমগঞ্জে জেলা প্রশাসকের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

করিমগঞ্জ প্রতিনিধি: ​করিমগঞ্জে মতবিনিময় সভা করেছেন কিশোরগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা।  বৃহস্পতিবার করিমগঞ্জ উপজেলা পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

করিমগঞ্জ উপজেলার সুধীজনের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্ল বলেন, করিমগঞ্জ হছে ইতিবাচক ও সম্ভাবনাময় উপজেলা, এ উপজেলাকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগীতা করা হবে। এ সময় তিনি করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সংস্কার কাজ করার জন্য তিনি ইতিবাচক মনোভাব পোষণ করেন।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আল আমিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, করিমগঞ্জ উপজেলার আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: আবরার হামিম, করিমগঞ্জ থানার নবযোগদানকারী অফিসার ইনচার্জ সাহেদ আল মামুন, উপজেলা প্রকৌশলী আঃগফুর ভূইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এম এ এ আউয়াল তালুকদার, উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল সিকদার, জামায়াতে ইসলামী বাংলাদেশ করিমগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা আজিজুল হক এনসিপি করিমগঞ্জ উপজেলার আহবায়ক মোবারক হোসেন, গণ অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলার সভাপতি ও নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: শামসুল ইসলাম, করিমগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:মাহবুব আলম, করিমগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কবীর উদ্দিন মিল্কী প্রমুখ।

পরে তিনি করিমগঞ্জ উপজেলার ডালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং স্কুলের নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আল আমিন কবির, উপজেলা শিক্ষা অফিসার মো :রফিকুল ইসলাম , উপজেলা প্রকৌশলী আঃ গফুর ভূইয়া প্রমূখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ