“এখনও হাসিনার দোসরদের হাতেই কিশোরগঞ্জ” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জইটভাটা মালিক সমিতি
সংবাদ বিজ্ঞপ্তি: গত ১৬ অক্টোবর প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় “এখনও হাসিনার দোসরদের হাতেই কিশোরগঞ্জ” শিরোনামেপ্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ ইটভাটা মালিক সমিতি।
গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ইটভাটা মালিক সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার আলহাজ্ব হাফেজ মো. খালেকুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল সাক্ষরিত এক পত্রে, উক্ত সংবাদে আমাদের ইটভাটার সম্পর্কেপ্রতিবেদক উল্লেখ করেন “প্রতিটি ইটভাটা চালুর সময় ৯০ হাজার টাকা এলআর ফান্ডে দেওয়া হয়“। আমাদের সমিতির কারোরবক্তব্য না নিয়ে ইটভাটার কথা উল্লেখ করে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রকৃত ঘটনা হচ্ছে, সরকারের নিয়ম অনুযায়ী ইটভাটা চালু/নবায়নে সরকারের ফান্ডে নির্দিষ্ট একটা ফি ব্যাংক রশিদের মাধ্যমেজমা দিতে হয়।
একজন জেলা প্রশাসকের বিরুদ্ধে আমাদের ইটভাটাকে জড়িয়ে যে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে আমরা তা সমর্থন করতে পারিনা বিদায় উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

