করিমগঞ্জে এমপি প্রার্থী একেএম আলমগীরের মতবিনিময় সভা ও গণসংযোগ

করিমগঞ্জ সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর বুধবার (১৫ অক্টোবর) সকালে ১১ টায় নিয়ামতপুরের মুড়িকান্দি ঈদগাহ মাঠে মতবিনিময় সভা শেষে এলাকায় গণসংযোগ করেন।

মতবিনিময় সভায় তোফাজ্জল হোসেন গেন্দু মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন দেওপুর আসাদুল হক বালিকা মাদ্রাসার সিনিয়র শিক্ষক আবুল হাশেম মাষ্টার, মোহাম্মদ আলী ,তোফায়েল আহমেদ ,ইউপি সদস্য রুকন উদ্দিন, নিয়ামতপুর ইউনিয়ন জাপা সভাপতি আনোয়ার হোসেন উজ্জ্বল, ইমরান ,আফাজ উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য শফিকুল ইসলাম রিপন প্রমুখ ।

সভা পরিচালনা করেন এহসানুল হক ফারুক।

একেএম আলমগীর তার বক্তব্যে সাধারণ মানুষের কল্যাণে তার ১২ দফা নির্বাচনী ইশতেহার তুলে করেন। দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ এবং লুঠেরা মুক্ত সমাজ গড়তে তার রাজনীতিতে পদার্পণ ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ