পিরোজপুরে পাইথন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত!
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
২৩ সেপ্টেম্বর ,পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা আইসিটি কার্যালয়ের উদ্যোগে আজ জেলা প্রশাসনের সভাকক্ষে সকল স্কুল অফ ফিউচার-এর শিক্ষার্থীদের নিয়ে পাইথন প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামিং সমস্যার সমাধান উপস্থাপন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার এবং অংশগ্রহণকারী সকলকে সনদপত্র প্রদান করেন পিরোজপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও প্রোগ্রামিং জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের প্রতিযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

