শ্রীলংকা সরকারের যুব প্রতিনিধিদলের সাথে কিশোরগঞ্জের সরকারি বেসরকারি গণগ্রন্থাগার প্রতিনিধি ও যুব সংগঠকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্ট :

বাংলাদেশ-শ্রীলংকা যুব বিনিময় কর্মসূচি ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে শ্রীলংকা থেকে আগত ২০ জন যুব প্রতিনিধির সাথে কিশোরগঞ্জের সরকারি বেসরকারি গণগ্রন্থাগার প্রতিনিধি ও যুব সংগঠকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার বিকেলে জেলা সদরের আলোর মেলাস্থ সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। অতিথি ছিলেন
শ্রীলঙ্কার জেলা যুবসেবা কর্মকর্তা আর.এম.আর. রাজাপক্ষ, যুবসেবা কর্মকর্তা শ্রীমতি এস.এ. আতাহিলা দানুষ্কি সমরসিংহে, HOPE’87
বাংলাদেশ প্রতিনিধি মোঃ রেজাউল করিম বাবু,বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতির সহসভাপতি প্রফেসর ইয়াসমিন আহমেদ। যুব সংগঠক শাহ মুহাম্মদ সারওয়ার জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ শাখার সভাপতি মুহাম্মদ রুহুল আমিন, সদর উপজেলা শাখার সভাপতি ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদী প্রমুখ।
এর আগে প্রতিনিধিদল যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হয়। সেখানে এসময় তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম শামীম, সহকারী পরিচালক আতাহার আলী,ডেপুটি কোর্ডিনেটর মুহাম্মদ রুকুন উদ্দিন, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো নজরুল ইসলাম মিয়া, জাতীয় যুব পদকপ্রাপ্ত সজিব, কিশোরগঞ্জ ইয়ুথ এসোসিয়শনের উপদেষ্টা আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক লিও ফরহাদ আহমেদ,কোষাধ্যক্ষ আরিফ উল্লাহ আরিফসহ যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী, যুব ও যুব নারীগণ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ