বগুড়ায় ড্রেনে ভেসে উঠল অজ্ঞাত যুবকের মরদেহ

সজীব হাসান

বগুড়া জেলার কাহালু উপজেলায় জমির ড্রেনের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টার দিকে কর্নিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স বয়স আনুমানিক ৩০-৩৫ বছর। তাঁর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানিয়েছেন কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার। পুলিশ জানায় সকালে স্থানীয়রা বাচ্চু ইটভাটার পাশে জমির ড্রেনের পানিতে মরদেহটি ভাসতে দেখে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। কয়েকদিন আগের হওয়ায় মরদেহ ফুলে গেছে ও বিকৃত হয়েছে। ওসি জানান আরো জানান মরদেহটি মানসিক ভারসাম্যহীন কারও হতে পারে। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ