যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক

নেত্রকোনায় জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অসহায় দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরন করা হচ্ছে।

রবিবার সকালে শহরের চকপাড়া ষ্টেশন রোড এলাকায় জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন রনির উদ্যোগে এই সেবা দেয়া হয়।

জেলা যুবদলের সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন রনি বলেন, বাংলাদেশে প্রচুর পরিমানে ডায়বেটিক রোগী আছেন। যারা নিজেরাও জানেননা তারা এই রোগে আক্রান্ত। এছাড়া দেশে সড়ক দূর্ঘটনায় আহতদের অনেক সময় রক্তে প্রয়োজন হয়। অথচ অনেকেই জানেননা তাদের রত্তের গ্রুপ। এই উপলব্দি থেকেই শহরের প্রায় ৫শত দরিদ্র মানুষকে বিনামূল্যে ডায়াবেটিক সনাক্ত ও রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের ওষুধ প্রদান করা হচ্ছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ