নেত্রকোনায় বন্যার্তদের সেচ্ছাসেবী সংগঠন প্রয়াসের খাদ্যসামগ্রী বিতরণ
নেত্রকোন প্রতিনিধি
নেত্রকোনায় বন্যা কবলিত অসহায় মানুষের পাশে এসে সহযোগিতার হাত বড়ালেন প্রয়াস নামে একটি সেচ্ছাসেবী সংগঠন।
বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়নের ফকির আশরাফ ডিগ্রি কলেজ মাঠে শনিবার দুপুরে ৫ শতাধিক বন্যাতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন প্রয়াস নামের এই সামাজিক সেচ্ছাসেবী সংগঠনটি।
বন্যা কবলিত মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রীর (চাল, ডাল, তেল, লবন, মুড়ি, সাবানসহ) প্যাকেজ পেকেট বিতরণ করেন,জেলা বিএনপির আহব্বায়ক বিশিষ্ট সমাজসেবক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক।
বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন,প্রয়াসের চেয়ারম্যান রাকিবুল হক মারজান।
এছাড়াও উপস্থিত ছিলেন বারহাট্রা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী,বারহাট্রা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ,সাবেক বারহাট্রা উপজেলা পরিষদ চেয়ারম্যান মানিক আজাদসহ স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের দলীয় নেতাকর্মীরা।
এসময় প্রধান অতিথি ডাঃ আনোয়ারুল হক বলেন, বিগত বন্যায় জেলার বেশ কয়েকটি উপজেলার মানুষ আক্রান্ত হয়েছেন।ক্ষেতের ফসল নষ্ট হয়ে পুকুর তলিয়ে ক্ষতিগ্রস্থ হয়েছেন কৃষক এবং ফিসারির মালিকরা। পানিতে ডুবে গেছে অনেকের ঘরবাড়ি। পানি কমলেও অনেকের কষ্ট দূর হয়নি।
সেই বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা বিভিন্ন স্থানে খাদ্য সহায়তা দিয়েছি। বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন থাকবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অবকাঠামো সহযোগিতার জন্য।
আজ প্রয়াস নামে একটি সেচ্ছাসেবী সংগঠন বানবাসী মানুষের খাদ্য সহায়তা দিচ্ছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে অন্যদেরও অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।

