পাকুন্দিয়ায় ইশাতের চিকিৎসা সহায়তা দিলো ইসলামী ছাত্রশিবির
নিউজ ডেস্ক।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ার শিশু ইশাতের চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা দক্ষিণ শাখা ।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নারান্দী ইউনিয়ানের ইন্দিরা পাড় এলাকায় এক বছরের শিশু ইশাতের হার্টের ছিদ্রের চিকিৎসায় তার পরিবারের হাতে সহায়তায় ১০ হাজার টাকা তুলে দেয় ছাত্রশিবিরের জেলা দক্ষিণ শাখার সভাপতি হাসান আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা দক্ষিণ শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, এইচ আর ডি ও মাদ্রাসা সম্পাদক এইচ এম ফরহাদ ভূঁইয়া, পাকুন্দিয়া থানা দক্ষিণ শাখার সভাপতি আকরাম হোসাইন, পুলেরঘাট আঞ্চলিক শাখার সভাপতি রাকিবুল হাসান, মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসা শাখার সেক্রেটারি আব্দুস ছামাদ, অর্থ সম্পাদক রিয়াদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

