হোসেনপুরে ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন

অনলাইন ডেস্ক :

জশনে জুলুসের মধ্য দিয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে ১২ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামাত হোসেনপুর কমিটির উদ্যোগে সকাল ১০ টায় হোসেনপুর নতুন বাজার থেকে আজিমুশসান জুলুস মিছিল বের হয়। জুলুসের মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জশনে জুলুস মিছিলে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

মিছিল শেষে মিলাদ মাহফিল পরিচালনা ও বিশ্ববাসীর শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জশনে জুলুসে উপস্থিত ছিলেন জুয়েল চিশতি, জোসেফ ভান্ডারী, রুহুল মাস্টার কাদেরী, জনি ভান্ডারী, ফয়সাল মীর, সামছুল রেজবী, মহসীন চিশতি, তারেক চিশতি প্রমূখ।

এসময় দেশে বিভিন্ন স্থানে মাজার ও দরবার শরীফে হামলা, ভাঙচুরের নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে এবং জঙ্গিবাদ নির্মূল করতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান তারা।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries