কিশোরগঞ্জ স্টেশন মনিটরিংয়ে সাধারণ শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ : 

সাধারণ যাত্রীদের সহযোগিতায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে মনিটরিং করছে ‘সেচ্ছায় আমরা’ সেচ্ছাসেবী সংগঠন।

গত ১৫ আগস্ট থেকে অদ্যাবধি পর্যন্ত কিশোরগঞ্জ স্টেশনে বিনাটিকেটের যাত্রীদের টিকেট কাটতে উৎসাহিত করছে সংগঠনের সদস্যরা। এসময় তারা অনলাইনে ফ্রি রেজিষ্ট্রেশন করে টিকেট কাটতে উদ্বুদ্ধ করা হচ্ছে।

এ বিষয়ে রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, স্টেশনের লোকবল সংকটের কারণে সঠিকভাবে তদারকি করা সম্ভব না সংকট সময়ে শিক্ষার্থীদের এই উদ্যোগ আমাদের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‘সেচ্ছায় আমরা’ সংগঠনের সংগঠক মোবাশ্বির হোসেন জানান, কিশোরগঞ্জ স্টেশনে কালোবাজারি রোধ করার জন্য আমরা শিক্ষার্থীরা মিলে নিয়মিত তৎপরতা চালাচ্ছি। বিনাটিকেটের যাত্রীদের টিকের কেটে ভ্রমণে উৎসাহ দিয়ে টিকেট কেটে ভ্রমণ করতে বলছি।

তিনি আরো জানান, আমরা সাধারণ যাত্রীদের টিকেট কাটা সহজ করতে ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম চালাচ্ছি। ভবিষ্যতেও আমাদের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries