সান্তাহারে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

আদমদিঘী প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ড যুবদলের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় বগুড়ায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সান্তাহার পৌর যুবদলের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে এসে রেলগেটের গোল চত্বরে সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ফিরোজ মো: কামরুল হাসান, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শাহাজান আলম স্বপন,সৌরভ কর্মকার, মাহমুদুল আলম, ফেরদৌস রহমান, যুবদল নেতা জুয়েল হোসেন, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহমেদ লিয়ন, কৃষক দলের সভাপতি আকরবর আলী মিঠু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খোকন, শ্রমিক নেতা মান্নান হোসেন, তাঁতী দলের ফারুক হোসেন, জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হাকিম প্রমুখ।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries