হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়
সাব্বির হোসেন :
কিশোরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় ও তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে সদর উপজেলার ব্রাহ্মণকুচুরি এলাকায় হিন্দু ধর্মাবলম্বী লোকদের সাথে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।
এসময় হিন্দু ধর্মাবলম্বীরা জানান, এখন পর্যন্ত তাদের বাড়ি-ঘরে কেউ হামলা বা লুটতরাজ করে নি তারা শান্তিতে আছে। আরো জানান, মুসলমানেরা তাদের বাড়ি-ঘর ও মন্দির পাহারা দিচ্ছে তাদের কোনো সমস্যা নেই।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এনামুল হক নাঈম বলেন, আমরা একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন রাষ্ট্র পেয়েছি। এখানে কোনো ভেদাভেদ নেই, হিন্দুদের পাশে আমরা আছি সকল অপ্রীতিকর ঘটনায় মোকাবেলায় সজাগ দৃষ্টি রয়েছে আমাদের।

